হোম > সারা দেশ

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আমার দেশ প্রতিনিধি নাহিদ

প্রতিনিধি, নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমার দেশ প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমার সংবাদ প্রতিনিধি মুদাচ্ছির আহমদ।

সোমবার (২৪ নভেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১.৩০টায় ভোটগ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। পরবর্তীতে বিকেল ৫.৩০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. শিবলুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহানাজ আক্তার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি জেরিন ফেরদৌস (আওয়ার নিউজ বিডি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল নাইম (বিডি২৪লাইভ), দপ্তর সম্পাদক নিয়াজ উদ্দিন (যুগান্তর), পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রহমত উল্ল্যাহ আরিফ (কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল তৌহিদ (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম সাদিক (দৈনিক ইনকিলাব)। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শফিউল্লাহ (রাইজিং বিডি), তৌফিক আল মাহমুদ (সময়ের কণ্ঠস্বর) ও মিরাজ মাহমুদ (পাবলিকিয়ান টুডে)।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাচিত সভাপতি নাহিদুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো। সাধারণ সম্পাদক মুদাচ্ছির আহমদ বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। এই সংগঠন সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা রাখি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে