হোম > সারা দেশ

দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

আগামী ১৩ ডিসেম্বর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠেয় খতমে নবুওয়াত সম্মেলন সফল করার লক্ষ্যে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব দিনাজপুর শহরের জেল রোড মাদ্রাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে সভায় জেলা সদস্য সচিব মাওলানা সোহরাব হোসেন, মাওলানা ফরহাদ আলম, মাওলানা শোয়াইব, মাওলানা শওকত আলী, মাওলানা শাহজালাল, মুফতি খায়রুজ্জামান, মুফতি ফয়সাল রশিদী, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ওমর ফারুকসহ শতাধিক স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, খতমে নবুওয়াতের আকিদা রক্ষা করা প্রতিটি মুমিনের ইমানি দায়িত্ব। কাদিয়ানিদের অবস্থান স্পষ্ট করার দাবি জানানোর অধিকার আমাদের সংবিধান দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর গোর-এ-শহীদ ময়দানের সম্মেলনকে জনসমুদ্রে পরিণত করতে এবং সফলভাবে সম্পন্ন করতে এখন থেকেই সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

সভায় বক্তারা সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল ও সুশৃঙ্খল করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে প্রচারণা, মাঠ প্রস্তুতি ও দাওয়াতি কার্যক্রমসহ সার্বিক বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।

বাঁচতে চায় সাত বছরের শিশু আনাবিয়া, প্রয়োজন ৪০ লাখ টাকা

দেশে বিভাজনের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর করে আগুন

বাকেরগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম, নেতাকর্মীদের ক্ষোভ

সহিংসতা না করায় আ.লীগ নেতাকর্মীকে ওসির ধন্যবাদ

ব্যবসায়ী সমবায় সমিতির সভা

সিএমপিতে শীর্ষ পদে রদবদল, নতুন দায়িত্বে ছয় ডিসি

বিভেদ-বিভক্তি ভুলে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আজহারীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই আরোহী নিহত