হোম > সারা দেশ

প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব, আমি মাইর খেতে পারব না: এমপি আমির হামজা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মাইর খেতে পারবো না। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে জামায়াত ছেড়ে দিব। আমি মাইর খেতে পারবো না বলে জানিয়েছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘ছবর-মবরের মধ্যে আমি নেই। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ছবর-মবর এখন আর নেই। ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মাইর খেতে পারবো না। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে জামায়াত ছেড়ে দিব। আমি মাইর খেতে পারবো না।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন এমপি আমির হামজা। সেখানে তার দেওয়া বক্তব্যের ১৬ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

তবে ভিডিওটির সত্যতা নিয়ে জামায়াতের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতা মো. শাজাহানের অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব মন্তব্য করেন সংসদ সদস্য মুফতি আমির হামজা।

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৫

হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না: রিজভী

আ.লীগের সঙ্গে যোগাযোগ, যুবদল নেতা বহিষ্কার

বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই পুলিশের ঘেরাও, পালানোর সুযোগ পাননি কেউ

চুয়েট সংকট নিরসনে নতুন দাবি, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই ভিসি চান শিক্ষক-শিক্ষার্থীরা