হোম > সারা দেশ

চাঁদপুরসহ বিভিন্ন জেলায় গ্যাস সরবরাহ বিঘ্ন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) জাহাজ থেকে সরবরাহ করা যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।

বাখরাবাদ গ্যাস চাঁদপুর আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানান, চাঁদপুর এলাকায় গ্যাসের একমাত্র সোর্স সাগরের এলএনজি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি মহেশখালী টার্মিনাল হয়ে কুমিল্লার লাকসামের বিজরা নামক স্থান থেকে চাঁদপুরে আসে।

সাগর উত্তাল কিংবা প্রাকৃতিক বৈরীভাব দেখা দেয়ায় টার্মিনাল ও জাহাজের নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ/ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে চাঁদপুর জেলার ১ টি বিদ্যুৎ কেন্দ্র,৫ টি সিএনজি স্টেশনসহ ২০ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আবহাওয়ার বৈরীভাব চলে গেলে ন্যূনতম সময়ে গ্যাস সরবরাহ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি হতাশ ব্যবসায়ীরা

লালপুরে অটোরিকশা থেকে পড়ে যাত্রীর মৃত্যু

মির্জাগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে

চট্টগ্রামে এবারো চামড়া কিনে লোকশানে মৌসুমি ব্যবসায়ীরা

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

বগুড়ায় চামড়ার বাজারে ধস, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

রাজশাহীতে শান্তি ও সম্প্রীতির বার্তায় ঈদুল আজহার প্রধান জামাত

পশুর হাটের ময়লা নিজেই পরিষ্কার করলেন এমপি মাসুদ