হোম > সারা দেশ

জামায়াতকে ভোট দিলে আমার লাশ পাবেন: ফজলুর রহমান

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতকে ভোট দিবেন না। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার লাশ পাবেন।

শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই কথাগুলো বলেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম ‘ফজা পাগলা’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার লাশ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন?’

ফজলুর রহমান আরো বলেন, ‘কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কী বকা দেয় বুঝবেন না আপনারা। কী বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কী? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। তারা যখন ৫ আগস্টের পর বলতে শুরু করলো, ৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিছিলো, একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই।’

অনুষ্ঠানে ফজলুর রহমানের সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

পাটগ্রাম সীমান্তে পুশইনের ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন হাওরকন্যা নাদিরার

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার