হোম > সারা দেশ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ ও গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপণের মহড়া অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশে জেলা-উপজেলায় র‌্যালি ও আলোচনা সভাসহ ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ ও গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপণের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মিজানুর রহমান।

রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, গত মঙ্গলবার সকালে রূপসা উপজেলা পরিষদ চত্বরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণকে নিয়ে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, চিতলমারীতে সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চিতলমারী উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আব্দুল অদুদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে কমলগঞ্জ কেন্দ্রীয শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী ।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনা পূর্বধলায় মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অগ্নিনির্বাপণ মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জনান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তাবিষয়ক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। হাইমচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় মহড়াটি পরিচালনা করেন স্টেশন অফিসার মো. রতন শেখ। মহড়ায় ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ ও গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপণের কৌশল প্রদর্শন করা হয়।

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, ‎লক্ষ্মীপুরের রায়পুরে ‎মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার।

‎বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা কেন্দ্রীয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নূরুল ওয়াদুদ।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ায় নেতৃত্ব দেন বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কুদ্দুস। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালি শেষে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা অগ্নিনির্বাপণ মহড়া পরিবেশন করেন। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সাইফুল ইসলাম।

তানোর (রাজশাহী) প্রতিনিধি জানান, মঙ্গলবার দিবসটি উপলক্ষে র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে তানোর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, তানোর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মঙ্গলবার রাজৈর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি শেষে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, মঙ্গলবার উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করেন।

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন করায় আটক ৫

উৎপাদন বাড়াতে সেচ সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, নারীদের ক্ষমতায়ন

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গোয়ালন্দে সমন্বয় সভা

ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে খুশি দিরাইয়ের প্রান্তিক নারীরা