হোম > সারা দেশ

ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ

ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সহিষ্ণু আচরণ রাষ্ট্রীয় ঐক্যকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। কোনো দায়িত্বশীল ব্যক্তির উচিত নয়, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া।

সোমবার রাতে দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ‘ধর্ম যার, উৎসব তার, রাষ্ট্র সবার’—এই মূলনীতি মেনে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার অধিকার সমান। রাজনৈতিকভাবেও কারও অধিকারে তারতম্য নেই। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের সেই অধিকার সমুন্নত রাখা।’

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। ক্ষমতাকেন্দ্রিক কর্তৃত্বের সংঘাতে কখনো কখনো ধর্মীয় পরিচয় ব্যবহার করে বিভেদ তৈরি করা হয়। প্রকৃত ধার্মিকেরা হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয়প্রতিপন্ন করাকে সমর্থন করতে পারেন না।

পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শহরতলির কুমিরা পূজামণ্ডপ, উত্তর খানেবাড়ি দুর্গা-কালী মন্দির, মাস্টারপাড়া গুরুদাস চক্র মন্দির, কালীবাড়ি মন্দির ও জগন্নাথবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরে আসা ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন।

এ সময় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক নুর নবী নয়ন, ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন আনসারী, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবু সাইদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্যসচিব এস এম ইব্রাহিম সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

এম এইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০