হোম > সারা দেশ

রংপুরে দীপ্তি রানীর পাশে দাঁড়ালেন এটিএম আজাহার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেয়া দোকানি দ্বিপ্তী রানীর পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াত।

দলের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর ২ আসনের এমপি প্রার্থী এটিএম আজারুল ইসলামের নির্দেশে উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্বিপ্তী রানীর বাড়িতে গিয়ে নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা জানান, মানবিক বিপর্যয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।

তারা আরো জানান, ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

ক্ষতিগ্রস্ত দ্বিপ্তী রানী কৃতজ্ঞতার সঙ্গে বলেন, এই সহায়তা আমাদের পরিবারের জন্য এক নতুন আশার আলো। আমরা আরও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দুর্বৃত্তরা রাতের আঁধারে দীপ্তি রানীর দোকানে আগুন দিলে দোকানঘরে থাকা সমস্ত মালামাল ও নগদ অর্থ পুড়ে যায়। এই ঘটনায় পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপনের মুখে পড়ে।

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ