হোম > সারা দেশ

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় বেড়াতে এতে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন—কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস (১৯) এবং তাদের ৮ মাস বয়সি সন্তান জে‌মি দাস।

ওসি জানান, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাসায় দীর্ঘ সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিত্ময় দাসসহ তার পরিবারের তিন সদস্য। পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী