হোম > সারা দেশ

সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার

সিলেট ব্যুরো

সিলেটের আলোচিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই দিন আদেশটি জারি করা হয়েছে বলে জানা গেছে।

তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সোমবার তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

সিলেটে যোগ দেওয়ার পর প্রথমদিকে তার কর্মকাণ্ড বেশ প্রশংসিত হলেও সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের আয় ব্যায়ের হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা জন্য প্রশাসনিক পদক্ষেপের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সারওয়ার আলম।

ধারনা কর হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে তাকে বদলি করা হয়েছে।

তিনি গত বৃহস্পতির মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসান সারওয়ার আলম। এই দানবাক্সের পাহারায় আনসার নিযুক্ত ও সিসি ক্যামেরা বসান জেলা প্রশাসক।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে