হোম > সারা দেশ

কটিয়াদীতে পুকুরে মিলল ইলেকট্রিক মিস্ত্রির লাশ

নিখোঁজের একদিন পর

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পল্টন মিয়া (৫৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির লাশ পুকুর থেকেউদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার ভোগপাড়া চৌরাস্তা সংলগ্ন জামে মসজিদের সামনের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

নিহত পল্টন মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে। তিনি ভোগপাড়া জামে মসজিদের সামনে পুকুরপাড়ে একটি দোকান ভাড়া নিয়ে লন্ড্রি ও ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে পল্টন মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজন তাঁর বাড়িসহ বাজারের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। লাশ উদ্ধারের সময় তার সঙ্গে থাকা প্রায় সাড়ে ৬ হাজার টাকা এবং তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে