হোম > সারা দেশ

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়লো: ভাসানী জনশক্তি পার্টি

স্টাফ রিপোর্টার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করছে ভাসানী জনশক্তি পার্টি। মঙ্গলবার ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম এক যৌথ বিবৃতিতে এটি জানায়।

যৌথ বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে সামনে থেকে আপসহীনভাবে লড়াই সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন। ফ্যাসিবাদ মুক্ত কল্যাণকর রাষ্ট্র গড়ার লক্ষ্যে তার অবদান বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার যখন গভীর সংকটে তখন তিনি প্রফেসর ড. ইউনুসএর নেতৃত্বাধীন অন্তরবর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশকে নতুন সংকটের হাত থেকে রক্ষা করেছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, ভাসানী জনশক্তি পার্টি মনে করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আরো কিছুদিন তার বেঁচে থাকার প্রয়োজন ছিল। এই মুহূর্তে তার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়ল। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন বজ্রকন্ঠ যুগ যুগ ধরে নতুন প্রজন্মের মুক্তিকামি মানুষের পথ দেখাবে। আমরা তার মৃত্যুতে গভীর ভাবে ব্যথিত ও ভারাক্রান্ত।

বিবৃতিটিতে ভাসানী জনশক্তি পার্টি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

বাজিতপুরে সুদখোরদের খপ্পরে সর্বস্বান্ত ঋণগ্রহীতারা

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

কাজের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক

সিলেটে প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা চা-শ্রমিকদের

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর