হোম > সারা দেশ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

খুলনায় দিনদুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখ পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আফিলগেট পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন।

বেলা ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চার-পাঁচটি গুলি করে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে ওই দুই যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেখানেই তিনি মারা যান।

জানতে চাইলে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘দুজন যুবক তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তার লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।’

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান