হোম > সারা দেশ

আম গাছ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

উপজেলা প্রতিনিধি, কালুখালী (রাজবাড়ী)

রাজবাড়ীর কালুখালীতে বাবার বাড়িতে এসে মায়ের সঙ্গে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইতি বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইতি বেগম ওই গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে। তার স্বামীর বাড়ি মাজবাড়ী ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে। স্বামী সোহান মন্ডল সৌদি আরব প্রবাসী। ইতির পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ইতি বেগম কয়েক দিন আগে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। সকালে বাড়ির পাশের গাছে উঠে আম পাড়তে যায়। এ সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে তার রক্তক্ষরণ হয়।

পরবর্তীতে গ্রামবাসী ও পরিবারের লোকজন মিলে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় রাজবাড়ী সদর হাসপাতালে। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতি বেগমের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, ইতির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, আম গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমার জানা নাই। তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

বোচাগঞ্জে রাইস মিল মালিকের মৃত্যু, সাবেক স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ