হোম > সারা দেশ

দুই কিশোরীকে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর এলাকায় দুই কিশোরীকে সিএনজিতে তুলে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে এ বিষয়ে টংগিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেতকা বাজারে যাওয়ার সময় রহিম ব্রিজ এলাকায় অজ্ঞাত দুই যুবক সিএনজি অটোরিকশায় করে কিশোরীদের তুলে নিয়ে যায়।

তবে এলাকাবাসীরা জানিয়েছেন ভিন্ন কথা—ঢাকার কেরানিগঞ্জের দুই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই দুই কিশোরীর। সেই সম্পর্কের জেরে তারা পরিকল্পিতভাবে বাড়ি থেকে বের হয়ে একসঙ্গে পালিয়ে গেছে বলে তারা ধারণা করছেন।

এদিকে দুই ভিন্ন পরিবারের মেয়ে একই সময়ে একইভাবে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনা সম্পর্কে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, “অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান