হোম > সারা দেশ

চাঁদপুর আল-আমিন একাডেমি গভর্নিং বডি বাতিলের আদেশ স্থগিত

হাইকোর্টের রায়

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

রোববারকে এম কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ার কুমিল্লা বোর্ডের এ আদেশ স্থগিত করেন। আদালত একইসাথে কেন এ আদেশ বাতিল করা হবে না তা জানতে রুল জারি করে।

আল আমিন একাডেমির গভর্নিং বডির বর্তমান সভাপতি মো. মোবারক হোসাইনের এক রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত এ রায় দেয়। রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আদিলুর রহমান, মোহাম্মদ শফিকুর রহমান, ইমরান হোসেন প্রমুখ।

রিট আবেদনে বলা হয়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত আল-আমিন একাডেমি দীর্ঘ ৪৮ বছরে চাঁদপুরের একটি পরিচিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে । ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়ও ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শিক্ষা বোর্ডে পঞ্চম এবং চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করে । বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ

আবদুর রবের পরিকল্পনায় ১৯৭৭ সালের ৭ জানুয়ারি আল-আমিন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।

রিটকারীর অন্যতম সিনিয়র আইনজীবী সাবেক ডেপুটি অটনি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান জানান, ২০১৯ সালে গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে ওই সিদ্ধান্তের চিঠির কার্যকারিতা স্থগিত হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে আরও একটি রিট করা হয়। ২০২৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লা শিক্ষা বোর্ড সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন করে। কিন্তু বর্তমানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গভর্নিং বডি বাতিলের চেষ্টা করা হচ্ছে যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে