হোম > সারা দেশ

রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

রাসূল (সা.) কে নিয়ে কটুক্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাসূল (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদি মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ আলী সোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান রনি, মাহমুদুর হাসান নাদিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।

সাবেক র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপসহ সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সমাজের সব ক্ষেত্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তাগণ।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে