হোম > সারা দেশ

পিকআপ ভ্যান উল্টে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নিহত

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার লাদাং অ্যাগ্রোপলিটান গাহাই এলাকায় পাহাড়ি পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার বিকেল ৩টার দিকে গাড়ির পেছনে বসে থাকা দুই বাংলাদেশি যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৬) ও একই এলাকার নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৪)। তারা মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।

জানা গেছে, পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার লাদাং অ্যাগ্রোপলিটান গাহাই থেকে ৬ জন বাংলাদেশিকে নিয়ে স্থানীয় একজন চালক তানজুং গাহাইয়ে শ্রমিকদের থাকার রুমের দিকে যাচ্ছিল। এসময় একটি বাঁক ও পাহাড়ি পথে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের পেছনে বসে থাকা দুই বাংলাদেশি যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লিপিস পুলিশ প্রধান ইসমাইল মান জানিয়েছেন, গাড়ির ৫২ বছর বয়সি চালক এবং বাকি চার যাত্রী অক্ষত রয়েছেন। নিহত ২ বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে অবহেলামূলকভাবে গাড়ি চালানো এবং প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হওয়ার জন্য তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত