হোম > সারা দেশ

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

দীর্ঘ ১১ বছর পর আদালতের রায়

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত ১ বছর দণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ কারণে তিনি সেখানে অবস্থান করতেন। এই সুযোগে লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন তার বাবা এমন অভিযোগে মামলা হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণের সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।

মামলার শুনানিতে আসামির বক্তব্য ও সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ১১ বছর আইনি লড়াইয়ের পর এ রায় এসেছে। এ রায় নিঃসন্দেহে শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় বিচারপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে