হোম > সারা দেশ

ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

ছাত্রদলের দুই নেতা ইয়াবাসহ আটক

শেরপুরের নালিতাবাড়ীতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক ছাদেক আলীকে (২৩) ১৪ পিস ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় থেকে তাদের আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক পাচার করছেন—এমন সন্দেহে রাত ৩টার দিকে হ্যান্ডেল মোড়ে তাদের আটক করেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা তাদের ধরে একটি ঘরে আটকে রাখেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ইয়াবাসহ দেলোয়ার হোসেন ও ছাদেক আলীকে পুলিশের হাতে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০