হোম > সারা দেশ

অপারেশন ডেভিল হান্ট: ফেনীতে গ্রেপ্তার ৬২

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে অপারেশন ডেভিল হান্টে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলায় গত ১৫ দিনের বিশেষ অভিযানে আটককৃত এসব ডেভিলদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভুঁইয়া।

এর আগে শুক্রবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মো. কামাল উদ্দিন মাস্টার (৪৬), ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার মো. আবুল হাসেম (৫৩), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২), বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের মো. হাসান শরীফ (৩৩), ফাজিলপুর ইউনিয়নের মধ্যম শিবপুর গ্রামের আবুল কাশেম (৫৪), বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের আরাফাত হোসেন ইমন (২২) ও পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের আলী হোসেন তপন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা বলেন, ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার করে হচ্ছে। সকল অস্ত্রধারীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন