হোম > সারা দেশ

তিতাসে চুরি হওয়া পিকআপ ফেনী থেকে উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার তিতাস উপজেলায় চুরি হওয়া একটি পিকআপ ভ্যান ফেনী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪) এবং একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, তিতাস উপজেলার জিয়ারকান্দি ঈদগাহ রোডে একটি পিকআপ পার্কিং করা ছিল। ৩০ এপ্রিল ভোররাতে চোরচক্রটি পিকআপটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক নাঈম তিতাস থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় মামলার এজাহার ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরে ফেনীর আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া পিকআপসহ দুজনকে আটক করা হয়।

শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে