হোম > সারা দেশ

কুমারখালীতে সাবেক শিবির নেতাদের নিয়ে ইফতার মাহফিল

আমার দেশ অনলাইন

কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেন অডিটোরিয়ামে কুমারখালী ও খোকসার সাবেক ছাত্রশিবিরের কর্মী, সাথী, সদস্য ও বর্তমান সাথী, সদস্যদের নিয়ে সাবেক শিবির কুমারখালী-খোকসা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ আসর কুমারখালীর আবুল হোসেন অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও বৃহত্তর কুমারখালীর ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মো. আফজাল হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. জুলফিকার আলী ও ও কুমারখালী ও খোকসা থানা শাখার বিভিন্ন সভাপতিবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি শরিফুল ইসলাম, বর্তমান জেলা সেক্রেটারি ইমরান বিশ্বাস সহ বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব তবুও ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠা হতে দেব না।

ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েলের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আফসার উদ্দিন বালিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও রেজাউল করিম।

উক্ত ইফতার মাহফিলে কুমারখালী-খোকসা উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান কর্মী, সাথী ও সদস্যদের অংশগ্রহণ করতে দেখা যায়।

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা হত্যা, জামায়াত অফিস ভাঙচুর

বকশীগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালালো ভারতীরা

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নির্বাহী প্রকৌশলীর সামনেই সহকারী প্রকৌশলীকে পেটালেন সিবিএ নেতারা

ট্রেড কোর্সে প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে চট্রগ্রামের ডিসি

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে আদালতের নির্দেশ

জোরারগঞ্জে দুই ট্রান্সফরমার চোরকে পুলিশে দিল জনতা

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

সেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার