হোম > সারা দেশ

পাটুরিয়া ফেরির পন্টুন থেকে পড়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১ ঘন্টা খোঁজাখুঁজির পর ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত সোনাম উদ্দিনের ছেলে গোলাপ শেখ। মৃগ রোগ থাকায় হঠাৎ করে আজ বিকেল সাড়ে চারটার দিকে সে যমুনা নদীতে পড়ে যায়।

এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে চেষ্টা করলেও, পানির গভীরতা এবং স্রোতের কারণে তাকে উদ্ধারে ব্যর্থ হন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামলে আজ বিকেলে লাশ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। লাশটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

দাউদকান্দিতে ডাকাতি ও মাদক মামলায় ১০ জন গ্রেপ্তার

দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে প্রশাসন

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সমাজের উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার