হোম > সারা দেশ

রাজশাহীতে সাড়ে চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বেলপুকুরে লাইনচ্যুত তিতুমীর এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। ফলে সাড়ে চার ঘন্টার পর বেলা ১১টা থেকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সব রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, বেলা পৌনে ১১ টার দিকে ট্রেনটি আবার পারবতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে উদ্ধার কাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। ফলে সাড়ে চার ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ৬টা ৩৬ মিনিটে বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে পড়ে।

এমবি

দায়িত্ব অবহেলায় তিন চিকিৎসককে শোকজৎ

নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

লালমোহনে পাচারের সময় সার ও ট্রলার জব্দ

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ