হোম > সারা দেশ

হাবিপ্রবি শিক্ষকের কাছে চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি

সর্বহারা পার্টির নেতা পরিচয়ে

প্রতিনিধি, হাবিপ্রবি

ইনসেটে ভুক্তভোগী অধ্যাপক ড. মো আবু সাঈদ। ছবি: আমার দেশ

‘সর্বহারা পার্টির’ নেতা পরিচয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক আবু সাঈদের কাছে চাঁদা দাবি ও স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই শিক্ষক।

ভুক্তভোগী অধ্যাপক ড. মো আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন।

জানা যায়, বুধবার দুপুরে মুঠোফোনে পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান শিকদার মহিউদ্দিন পরিচয়ে ভুক্তভোগী ওই শিক্ষকের কাছে প্রথমে ২৫ হাজার ও পরে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও চাঁদা না দিলে স্ত্রী-সন্তানকে হত্যা ও গুম করে ফেলার হুমকি প্রদান করা হয়। এসময় হুমকিদাতা শিকদার মহিউদ্দিন দাবি করেন, তার কয়েকজন ছেলে ভারতের চেন্নাইয়ে চিকিৎসারত আছেন। তাদের অপারেশনের জন্যই তার টাকা দরকার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ওই শিক্ষক টাকা দিতে রাজি না হলে তার বাড়িতে ২০/২৫ জন ছেলে পাঠিয়ে স্ত্রী-সন্তানকে তুলে এনে টুকরো টুকরো করে ফেলার হুমকিও দেন সর্বহারা পার্টির প্রধান পরিচয় দেয়া শিকদার মহিউদ্দিন।

ভুক্তভোগী অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ বলেন, ‘আজ দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করে এবং সর্বহারা সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। একপর্যায়ে আমার থেকে চাঁদা দাবি করে এবং না দিলে বাড়িতে লোক পাঠানোর হুমকি দেয়।

এসময় আমার স্ত্রী-সন্তানকে হত্যারও হুমকিও দেওয়া হয়। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি এবং আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি।’

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে