হোম > সারা দেশ

‘আগামী দিনে তরুণরাই বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়বে’

সিলেট বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সিলেট বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী বলেছেন, এ সরকার তরুণদের ট্রমা থেকে বের করে নিয়ে আসতে চায়। তরুণদের অধিকার ফিরিয়ে দিতে চায়। আগামী দিনে তরুণরাই বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়বে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঐতিহ্য জাদুঘরে সুনামগঞ্জ তারুণ্য উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন রাষ্ট্রের দায়িত্ব ছিল তরুণদের আলোর পথ দেখানো। কিন্তু সেটা না করে ফ্যাসিস্ট সরকার তরুণদের গুলি করে হত্যা করেছে। তরুণদের আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। ইতিহাসে তরুণরা আগেও জীবন দিয়েছে। গত জুলাই বিপ্লবেও তারা জীবন দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। তরুণরা বাসযোগ্য একটি দেশ উপহার পাবেন।

জেলা প্রশাসক ড, মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সনজিৎ কুমার চন্দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের সহ সহধর্মিণী পারভীন সুলতানা, জেলা প্রশাসকের সহধর্মিণী নুরে সাবাহ, সিভিল সার্জন ডা. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)বিরোধা রানি রায়।সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু