হোম > সারা দেশ

পোশাকশ্রমিকবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ধামরাই প্রতিনিধি, ঢাকা

ছবি: আমার দেশ

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল ওষধ কারখানার সামনে এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী পদ্মা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বারবাড়িয়া ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্বপ্ন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকসহ অন্তত ২৫ যাত্রী আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। যাত্রীবাহী স্বপ্ন পরিবহনে গ্রাফিক্স গার্মেন্টসের শ্রমিক ছিল।

এ বিষয়ে ধামরাই ফায়ার স্টেশন অফিসার আল আমিন খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্বপ্ন পরিবহনের ড্রাইভার আটকা পড়লে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়।

এমএইচ

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

রাজিবপুরে পাটের আবাদে ধস

চলনবিলে বন্যা মোকাবিলায় নৌকা বানানোর ধুম

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‍বন্যায় বিপর্যস্ত পেকুয়া, চুলায় জ্বলছে না আগুন

টানা বর্ষণে বিভিন্ন স্থানে বন্যা ও নদী ভাঙন, ত্রাণের জন্য হাহাকার

কোমরপানি মাড়িয়ে নিকলীতে বিদ্যালয়ে যায় শিশুরা

পাহাড়ি ঢলে প্লাবিত রাজস্থলীর নিম্নাঞ্চল, পানিবন্দি শত শত পরিবার

রাউজানে টানা বর্ষণে জ্বলছে না চুলা, বিশুদ্ধ পানিরও অভাব

জ্বালানি ছাড়াই শক্তি উৎপাদন সুহাইলের