হোম > সারা দেশ

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ের করুণ মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তাঁর শিশুসন্তানের করুণ মৃত্যু হয়েছে। রোববার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ছয় বছর বয়সি মেয়ে সামিরা আক্তার।

মুকসুদপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০