হোম > সারা দেশ

দাগনভূঞায় কৃষকের ৮ লাখ টাকার ৫ গরু চুরি

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ছবি: আমার দেশ

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। সোমবার ভোরে বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন।

জানা যায়, রোববার দিবাগত রাতে কোনো এক সময় চোরের দল বাড়িতে ঢুকে গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে যায়। যাওয়ার সময় চোরেরা বসতঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দরজা খুলতে গিয়ে দেখেন, সেটি বাইরে থেকে আটকানো। পরে তারা আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা এসে দরজা খুলে দেন। বাইরে বের হয়ে পরিবারের সদস্যরা গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, গোয়ালে থাকা পাঁচটি গরু নেই।

প্রবাস থেকে দেশে ফিরে কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে জীবিকা নির্বাহ করছিলেন মোহাম্মদ হোসেন। একসঙ্গে পাঁচটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরদের শনাক্ত এবং চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে