হোম > সারা দেশ

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ময়মনসিংহে প্রায় ২,৪৫০টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টায় নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

প্রধান ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ অর্ধলক্ষাধিক মুসল্লি এ জামাতে নামাজ আদায় করেন।

জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই মাসের গণআন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করা হয়।

ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাজ, মোমেনশাহী সেনানিবাস,পুলিশ লাইন্স মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে।

ঈদুল ফিতরের এ উৎসব ময়মনসিংহের সর্বস্তরের মানুষকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি জামাত সফলভাবে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার