হোম > সারা দেশ

অবশেষে ফেরত এলো বিএসএফের গুলিতে নিহত বাবুর লাশ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) এর গুলিতে নিহত বাংলাদেশি ইব্রাহিম বাবুর মরদেহ এক সপ্তাহ পর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা আইসিপি সীমান্তের শূন্য রেখায় এক পতাকা বৈঠকের মাধ্যমে এই মরদেহ হস্তান্তর করে বিএসএফ পুলিশ।

এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মো. মাসুদ হায়দারের নেতৃত্বে সহকারী পরিচালক মো. হায়দার আলী, দর্শনা বিওপিতে কর্মরত ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. এনায়েত হোসেনসহ ৯ জন এবং ৩২/বিএসএফর অধিনায়ক শ্রী সুজিত কুমারের নেতৃত্বে হালদারপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্যর কুমারের সঙ্গে ৯ জন উপস্থিত ছিলেন।

গত ৩ জুলাই (বুধবার) চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্ত এলাকায় ইব্রাহিম বাবুকে গুলি করে হত্যা করে হালদার পাড়া ক্যাম্পের টহল বিএসএফ। এরপর ইব্রাহিমের মরদেহ ভারতের কৃষ্ণগঞ্জ থানার শক্তিনগর হাসপাতাল মর্গে রাখা হয়।

ইব্রাহিমের বাবা জানান, বুধবার দুপুরে ইব্রাহিম বাবুসহ দুই তিনজন ঘাস কাটতে কাটতে ভারতের অভ্যন্তরে সীমান্তের ২০০ গজ ভিতরে প্রবেশ করেন। এসময় বিএসএফের ৩২ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে ২টি গুলির আঘাতে আহত হন বাবু। বাকিরা বাংলাদেশে পালিয়ে আসলেও আহত বাবুকে ধরে টেনেহিঁচড়ে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ এবং সেখানেই তার মৃত্যু হয় ।

এ বিষয়ে বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমে জানান, খবর পেয়ে তারা বিএসএফের সাথে যোগাযোগ করেছেন। তবে বিএসএফ জানায়, ভারতের কিছু স্বর্ণপাচারকারীর সাথে ধাওয়া পালটা ধাওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

দর্শনা থানার ওসি মো. শহীদ তিতুমির জানান, “নিহতের মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

হবিগঞ্জ সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা জব্দ

বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

আদালতে কাঁদলেন তনুর মা

সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

পরিচয় ভুলে ২০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

শ্যালো মেশিন কাঁধে ফিলিং স্টেশনে কৃষক, সামাজিক মাধ্যমে আলোচনা

সাদুল্যাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

আমিনবাজার ল্যান্ড ফিল্ডে বর্জ্য থেকে সহসাই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা