হোম > সারা দেশ

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

রাজনৈতিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকায় এ সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বি এন পি নেতা ওয়াহিদ মোল্লা ও উজির আলীর মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এসময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হন শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।

গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, গুলিবিদ্ধ ৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তবে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, এ ধরনের কোনো খবর তাদের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। এর আগেও কয়েক দফায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’

চরভদ্রাসনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে আবারও বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও গ্রামবাসী

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, খুলশীর সেই ওসি প্রত্যাহার

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

কালীগঞ্জ শহর এখন ময়লা-আবর্জনার ভাগাড়

পঞ্চগড়ে চা-বাগানে পোকার আক্রমণ, দিশাহারা চাষি

ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে নির্যাতনের শিকার আরিফ

নামমাত্র ভাড়ায় চলছে দোকান, রাজস্ববঞ্চিত পৌরসভা

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ