হোম > সারা দেশ

ফরিদপুরে অটোচালক হত্যার ঘটনায় যুবক আটক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার ফরিদপুরে বড়াল নদ থেকে অটোভ্যানের চালক কিশোর সাকিবুল (১৩) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ইমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দীঘুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আকন্দপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে ফরিদপুর উপজেলার দীঘুলিয়া গ্রামে সে বসবাস করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটিও উদ্ধার করা হয়।

এছাড়া জেনে-শুনে ছিনতাই হওয়া অটোভ্যান কেনার অপরাধে মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকেও আটক করা হয়। সে উপজেলার ধানুয়াঘাটা গ্রামের রিকাত প্রামাণিকের ছেলে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

থানার পুলিশ জানায়, গত রোববার দুপুর আড়াইটার দিকে ইমন যাত্রীবেশে কিশোর সাকিবের অটোভ্যানে ওঠে। এরপর তারা উপজেলার ডেমরা ইউনিয়নের মাজার এলাকার বড়াল নদের তীরে পৌঁছালে অভিযুক্ত ইমন একটি কাঠের টুকরো দিয়ে সাকিবুলের মাথায় সজোরে আঘাত করে তাকে নদে ফেলে দেয়। পরে অটোভ্যানটি নিয়ে সে পালিয়ে যায়। এরপর বিকেল পৌনে ৫টার দিকে নদের পানিতে একটি লাশ ভাসতে দেখলে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই রাতেই নিহত সাকিবুলের পিতা হারিজ উদ্দিন অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ওসি জানান, ইমনকে আটক করলে সে ভ্যানচালক সাকিবুলকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার ধানুয়াঘাটা বাজার থেকে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে