হোম > সারা দেশ

চিন্ময় দাসকে আরো ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো

ইসকন থেকে বহিষ্কৃত ও বর্তমানে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন। নিরাপত্তাজনিত কারণে চিন্ময় দাসকে আদালতে হাজির না করে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।

রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারটি পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এর আগের দিন সোমবার আলিফ হত্যা মামলায়ও একই আদালতে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হলে জামিন না পেয়ে তার অনুসারীরা আদালত এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। পরে বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। ওই ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরসহ পাঁচটি মামলা হয়।

এই পাঁচ মামলার মধ্যে একটি দায়ের করেন নিহত আলিফের বাবা, একটি আলিফের ভাই এবং বাকি তিনটি করেছে পুলিশ। বর্তমানে সব মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানির জন্য ৪ মে দিন ধার্য থাকলেও সেটি আর অনুষ্ঠিত হয়নি।

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন হাওরকন্যা নাদিরার

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম