হোম > সারা দেশ

অলৌকিকভাবে বেঁচে গেছেন অষ্টগ্রামের যুবক কাদির

ভূমধ্যসাগরে নৌকাডুবি

উপজেলা প্রতিনিধি, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

উন্নত জীবনের আশায় অবৈধপথে গ্রিসে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির কবলে পড়েছিলেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের আবদুল কাদির। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি। বর্তমানে তিনি গ্রিসের একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাদির দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের আবুল হোসেন-আম্বিয়া দম্পতির সন্তান। অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের দালাল তুষারের মাধ্যমে গ্রিসে যাওয়ার চুক্তি করেন তিনি। দালালের সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি হয়েছিল। এর মধ্যে ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা গ্রিসে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল।

কাদিরের মা আম্বিয়া খাতুন জানান, প্রায় ছয় মাস আগে তার ছেলেকে লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় মানবেতর জীবনযাপনের পর গত ১৭ রমজান তাকে ‘ডাংকির ঘাটে’ নেওয়া হয়। সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে গ্রিসে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। পরে তাদের বহনকারী নৌকায় ডুবে যায়। রোববার সকালে ছেলের সঙ্গে ভিডিওকলে কথা বলার পর পরিবারের সবাই আশ্বস্ত হন বলে জানান তিনি। কাদিরের তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

এ বিষয়ে দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন জানান, কাদিরের জীবিত উদ্ধারের খবর পেয়ে তিনি তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন।

দখল-ভরাটে বিলীন ঐতিহ্যবাহী খাল, দুর্ভোগে কৃষক

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট ও জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন করতে হবে

অষ্টগ্রামে ধান কাটতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

লালপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নগর উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষে রসিকের সভা

লালপুরে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দরিদ্রদের বরাদ্দকৃত চাল বাজারজাত করে কোটি কোটি টাকার বাণিজ্য

আড়াইহাজারে প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

খুলনায় ছাত্রদলের কমিটি ঘোষণার ১৫ ঘণ্টার মধ্যেই আহ্বায়ককে অব্যাহতি