হোম > সারা দেশ

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি-র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এসময় কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানকে আহ্বায়ক, আনোয়ার হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো: আবুল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। অপরদিকে সোয়েব আহমদকে আহ্বায়ক, সারোয়ার শোকরানা নান্নাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রত্যুষ ধরকে যুগ্ম আহ্বায়ক করে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি,কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমান, আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) প্রমুখ।

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ দিরহাম ও রিয়ালসহ যাত্রী আটক

খাগড়াছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণকারী মারমা যুবক আটক

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক