হোম > সারা দেশ

আড়াইহাজারের যুবকের হাত-পা বাঁধা লাশ রূপগঞ্জে উদ্ধার

নিখোঁজের একদিন পর

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নিহত মোদাছের মিয়া । ছবি: আমার দেশ

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের একটি ড্রেন থেকে মোদাছের মিয়া (২৮) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দি‌কে ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর প্লট ও ৩২৬ নম্বর সড়কসংলগ্ন ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে ছুরিসদৃশ একটি বস্তু পাওয়া গেছে।

মোদাছের মিয়া আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার হারুন মিয়ার ছেলে। তিনি গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা হারুন মিয়া ওই দিনই আড়াইহাজার থানায় জিডি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ড্রেনে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আড়াইহাজার থানায় করা নিখোঁজের জিডির তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া লাশের পরিচয়ের মিল পাওয়া যায়।

পরে প্রাথমিকভাবে লাশটি মোদাছের মিয়ার বলে শনাক্ত করা হয়। তার হাত-পা বাঁধা ছিল এবং পাশে ছুরিসদৃশ একটি বস্তু পড়ে ছিল।

মোদাছেরের মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

আড়াই হাজার থানার ওসি সবজেল হোসেন জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা কেড়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই মামলা তদন্ত করছে থানা পুলিশ।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে