হোম > সারা দেশ

হিমাগারে সংরক্ষণের স্লিপ না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাদ্রি কোল্ড স্টোরেজে ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে আলুর বুকিং স্লিপ না পেয়ে শত শত কৃষক ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।

মঙ্গলবার রংপুর-ঢাকা মহাসড়ক গোবিন্দগঞ্জে অবরোধ করে আলু রাখার জন্য বুকিং স্লিপের দাবি জানায়।

উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকরা বুকিং স্লিপ নেয়ার জন্য গোবিন্দগঞ্জ হিমাদ্রি কোল্ড স্টোরেজে আসে। কিন্তু কোল্ড স্টোরেজের ম্যানেজার কৃষকদের বুকিং স্লিপ না দিয়ে অযথা সময় ক্ষেপণ করেন। এক পর্যায়ে দুপুরের দিকে তিনি আলুর বুকিং স্লিপ দেয়া শেষ হয়ে গেছে বলে কৃষকদের জানালে উপস্থিত কৃষকরা ক্ষোভে ফেঁটে পড়েন। পরে তারা ক্ষুব্ধ হয়ে আলুর বুকিং কার্ড পাওয়ার দাবিতে কোল্ড স্টোরেজের মেইন গেট অবরুদ্ধ করে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় তারা অভিযোগ করেন, স্টোরেজের ম্যানেজার অসৎ উদ্দেশ্যে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে আলুর সমস্ত বুকিং স্লিপ দিয়েছেন। তাই তাদের কাছ থেকে সরবরাহকৃত বুকিং স্লিপ ফিরিয়ে নিয়ে প্রকৃত কৃষকদের মাঝে তা বিতরণ করার দাবী জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে হিমাদ্রি কোল্ড স্টোরেজের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, এ বছরের জন্য বরাদ্দকৃত বুকিং স্লিপ গত ৩ দিনেই বিতরণ করা শেষ হয়েছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা রাস্তার অবরোধ তুলে নেয়।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি