হোম > সারা দেশ

মাদারীপুরে ছাত্র আন্দোলনে হামলাকারী সেই ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আদালতের নির্দেশে ফয়সালকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল মাতুব্বরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়া ফয়সাল আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে মিশে শিক্ষার্থীদের পেটাচ্ছে গ্রেপ্তার হওয়া ফয়সাল।

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নেয়ামাতুল্লাহ বলেন, ‘যারা আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ মহলে আলোচনা করা হবে। ছাত্র-জনতার রক্তের সঙ্গে কেউ ছল-চাতুরি করতে পারবে না। এটা আমাদের সবারই কথা।’

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার রাতে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ