হোম > সারা দেশ

মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে নানান কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় ধারাবাহিক ভাবে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে কসরত ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং সকাল ১১ টায় উপজেলা পরিষদ নতুন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনে আরও রয়েছে বীর মুক্তিযোদ্ধা,শহিদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা,শহিদদের উদ্দেশ্যে মসজিদ ও মন্দিরে প্রার্থনা ও পুরস্কার বিতরণ। এছাড়াও উপজেলার অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে আলাদা কর্মসূচিতে দিনটি পালিত হয়।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২