হোম > সারা দেশ

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অরণ্য এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার চার ঘণ্টা পর তা পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যায়। এ সময় বিষয়টি বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ ৯টি বগী নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যান। অন্যদিকে, বাকি ৭টি বগী মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় দাঁড়িয়ে থাকে। এ ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এর ফলে দীর্ঘ চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলস্টেশনের মাস্টার প্রদীপ কুমার বলেন, চার ঘণ্টা বন্ধ থাকার পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে