হোম > সারা দেশ

রাঙ্গামাটি থেকে দুই তরুণী নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙ্গামাটি)

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি নামক পাড়া থেকে দুই তঞ্চঙ্গ্যা তরুণী নিখোঁজের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৮টার দিকে বাড়ির প্রয়োজনীয় সদাই কিনতে গিয়ে রাজস্থলী বাজারের উদ্দেশে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি ওই দুই তরুণী।

নিখোঁজ হওয়া ওই দুই তরুণী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুবাছড়ি গ্রামের বাসিন্দা হিরমোহন তঞ্চঙ্গ্যার মেয়ে সাধনা তঞ্চঙ্গ্যা (১৭) এবং রবীন্দ্র তঞ্চঙ্গ্যার মেয়ে ননাবী তঞ্চঙ্গ্যা (১৬)।

ঘিলাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ভুবন মোহন তঞ্চঙ্গ্যা জানান, সারাদিন অনেক খোঁজাখুঁজির পর তরুণীদের পরিবার রাজস্থলীর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

এলাকাবাসী জানায়, প্রেম ঘটিত কারণে বাড়ি থেকে পালিয়ে গেছে কিশোরী সাধনা তঞ্চঙ্গ্যা। উল্লেখ যে, সাধনা তঞ্চঙ্গ্যা এর আগেও এক বাঙালি ছেলের সাথে পালিয়ে যায়। তার পরিবার বিষয়টি অবগত হলে সাধনাকে সেখান থেকে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ওই বাঙালি যুবকের সাথে বান্ধবী ননাবী তঞ্চঙ্গ্যাসহ পালিয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, আমার কাছে নিখোঁজের পরিবার এখনও পর্যন্ত কোন অভিযোগ করেনি। পরিবার অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

সুনামগঞ্জ পৌরসভা কর্মকর্তাদের ছুটি বাতিল

মা-বাবার হাতে খুন হয় কিশোরী নির্জনা

মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

নকলের সুযোগ না পেয়ে কেন্দ্র ভাঙচুর, কলেজ সভাপতিসহ আহত ১৫

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন