দীর্ঘ ১৭ বছর পর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সমন্বয়ে মাহে রমজান মাস উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম।
তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা কর্মীরা উপস্থিত হয়ে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার মধ্যে দিয়ে মিলন মেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে পৌর এলাকাসহ ১২টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।