হোম > সারা দেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নদীতে ঘন কুয়াশার ফলে দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে আসে, যা নৌযান চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। ফলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। এছাড়াও দৌলতদিয়া ঘাটে ৬টি ফেরি যানবাহন ও যাত্রীদের নিয়ে পদ্মায় আটকে আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ‘দৈনিক আমার দেশ’-কে বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।’

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বাংলাদেশ এখন ডেস্টিনেশন ফর বিনিয়োগ: অর্থমন্ত্রী

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

রামগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে বিষপানে যুবকের আত্মহনন

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১