হোম > সারা দেশ

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ন্যাশনাল ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্সুরেন্স সুবিধা প্রদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সাথে একটি চুক্তি করেছে। গত ১৫ এপ্রিল ২০২৬ ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী জনাব মো. কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমা সুবিধা লাভ করবেন। এর ফলে গ্রাহক ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ সহজতর হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ, কার্ড ডিভিশনের প্রধান এবং ন্যাশনাল ইন্সুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী বলেন, ন্যাশনাল ব্যাংক এর বিপুলসংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরনে সর্বোচ্চ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে সর্বাধুনিক উৎকর্ষতা সম্পন্ন সেবার প্রতি গ্রাহকের চাহিদা পূরণে ব্যাংকের যে লক্ষ্য ও দায়বদ্ধতা রয়েছে তা পূরণ করবে।

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য,পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু