হোম > সারা দেশ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া দক্ষিণ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে রাজুকে গুলি করে দূবৃত্তর্রা। গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

যুবক হত্যার ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করা হয়েছে। মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি হতাশ ব্যবসায়ীরা

লালপুরে অটোরিকশা থেকে পড়ে যাত্রীর মৃত্যু

মির্জাগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে

চট্টগ্রামে এবারো চামড়া কিনে লোকশানে মৌসুমি ব্যবসায়ীরা

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

বগুড়ায় চামড়ার বাজারে ধস, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

রাজশাহীতে শান্তি ও সম্প্রীতির বার্তায় ঈদুল আজহার প্রধান জামাত

পশুর হাটের ময়লা নিজেই পরিষ্কার করলেন এমপি মাসুদ