হোম > সারা দেশ

রেলস্টেশনে সন্তান প্রসব, ৯৯৯-এ ফোনে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম ব্যুরো

যশোরের রূপদিয়া রেলস্টেশনে সন্তান প্রসব করেছেন মানসিকভাবে অসুস্থ এক নারী। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন রূপদিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার বাবুল আক্তার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্ল্যাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছেন। সে সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং মা-সন্তান উভয়ের জীবন সংকটাপন্ন অবস্থায় ছিল। তিনি দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান।

কলটি রিসিভ করেন ৯৯৯-এর কনস্টেবল মো. দ্বীন ইসলাম। তিনি তাৎক্ষণিক যশোর কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে প্রসূতি ও নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২-এ ভর্তি করানো হয়। জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক ২৫ বছর এবং তিনি মানসিকভাবে অসুস্থ।

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

পাটগ্রাম সীমান্তে পুশইনের ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন হাওরকন্যা নাদিরার

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার