হোম > সারা দেশ

আমার দেশ সম্পাদকের মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনা

জেলা প্রতিনিধি, ফেনী

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের রত্নগর্ভা মা অধ্যাপিকা মাহমুদা বেগমের আত্মার মাগফিরাত কামনায় ফেনীতে দোয়ার অনুষ্ঠান করেছে আমার দেশ পাঠকমেলা  জেলা কমিটি।

রোববার (১০ আগস্ট) বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত  দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম। 

দৈনিক আমার দেশ পাঠক মেলা ফেনী জেলা কমিটির আ‌হ্বায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব আবদুস সালাম ফরায়জীর সঞ্চালনায় উক্ত দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম জেলা শাখার সভাপতি শাহজালাল ভূইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, পাঠক মেলার অন্যতম সদস্য ও ফেনী চ্যারেটি ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আকরাম। 

এ সময় বক্তারা অধ্যাপিকা মাহমুদা বেগমের শিক্ষাক্ষেত্রে অবদান, সৎ ও ন্যায়পরায়ণ জীবনাচরণ এবং দেশপ্রেমের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ ছাড়া তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হারালো বলে অভিমত প্রকাশ করেন।

অধ্যাপিকা মাহমুদা বেগমর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির, পাঠক মেলার সদস্য রিয়াজ উদ্দিন স্বপন, মাঈন উদ্দিন মিয়াজি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার,যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদুল হক খোকন, পাঠকমেলা জেলা কমিটির সদস্য  ওসমান গনী রাসেল, আবরার হোসেন চৌধুরী, বেলায়েত হোসেন প্রমুখ। 

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

বকশীগঞ্জে আলুর বাজারে অস্থিরতা, লোকসানের আশঙ্কায় চাষিরা