হোম > সারা দেশ

পাকুন্দিয়ায় নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

নিহত রিফাত। ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরে ফাঁস নিয়ে রিফাত (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে উপজেলার চরপাকুন্দিয়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করতেন। তারা দুই ভাইবোন। রিফাত ছিলেন একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর বৈদ্যুতিক পাখার সঙ্গে রিফাতকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

তবে কী কারণে রিফাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রিফাতের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের পাশাপাশি তার সহপাঠী ও বন্ধুরাও এ মৃত্যু মেনে নিতে পারছেন না। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত সহপাঠী ও বন্ধুরা ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে